×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৭৬০০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা না থাকলে রাষ্ট্র ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাই মৎস্য উৎপাদন বৃদ্ধি ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
আজ মঙ্গলবার ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে বেড়া ও সাঁথিয়া উপজেলা পরিষদে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, সুষম খাদ্যের চাহিদা পুরণে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ। অবকাঠামো উন্নয়নে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি খাদ্য উৎপাদন, সবজি উৎপাদন, পুষ্টি বিকাশ ও মৎস্য চাষেও সেভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৃষি কাজ, মৎস্য চাষ ও পশু পালনসহ শ্রমিকদের সকল ক্ষেত্রে শ্রম ও মেধার সমন্বয় ঘটাতে হবে। এ দুটো বিষয়ের সমন্বয় হলেই কেবল বাংলাদেশের মত জনবহুল দেশেও পুষ্টির চাহিদা পুরণ করে রপ্তানি করা সম্ভব।
মো. শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ হলো, এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না। খাল, বিল, নালা ও সকল জলাশয়ে মৎস্য চাষ করতে হবে। জাতির পিতার কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে এবং এ ধরণের পদক্ষেপ নিয়েছেন বলেই দেশের উৎপাদন খাতে এই সফলতা।
আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয় এবং পায়রা উড়ানো হয়। সাঁথিয়াতে আলোচনা সভার পর ডেপুটি স্পিকার নিম্ন আয়ের মানুষের মাঝে মুরগির খোয়াড় ও ভেড়ার খাদ্য বিতরণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক, বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাহ উল হক ও শায়লা শারমিন ইতি উপস্থিত ছিলেন। ভিন্ন অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খানসহ নির্বাচিত প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার সাঁথিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এর শুভ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat