×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৬৮৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন ফেনীর নবনিযুক্ত জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিখন বণিকসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক  বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণমুখী অসমাপ্ত কাজ সম্পন্নকরণ, তাঁদের জায়গা- জমি সংক্রান্ত জটিলতা সামাধান, হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান নিশ্চিত করা, বীর মুক্তিযোদ্ধাদের কবর পাকাকরণ নিশ্চিত করাসহ পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সবধরনের উদ্যোগ  নেওয়া হবে।
তিনি বলেন, ফেনী কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবিনাশী-৩১ মিলনায়তনের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা হবে। বিভিন্ন উপজেলায় মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক জায়গাগুলো চিহ্নিত করে স্মৃতি স্মারক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সভায় দেশের সমৃদ্ধি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat