×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৭৯০৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় আজ এডিপি'র অর্থায়নে গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ, ক্ষুরা রোগ ও পিপিআর প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান ও চিকিৎসাসেবা কর্মসূচি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার চেঙ্গামাগুর স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান, ভেটেরিনারি সার্জন তারেক হাসান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সাধনা রাণী রায় উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে টিকা প্রদান ছাড়াও গবাদিপশু পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদিপশুর সাধারণ রোগের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat