×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৮৯৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর নৌবাহিনী প্রধান সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। সময় এ বিউগলে বাজানা হয় করুন সুর।
পরে, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ)  প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন করেন।
শেষে, পবিত্র সুরা ফাতেহা পাঠ করে  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির এ মহানায়কের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন নৌবাহিনী প্রধান। মোনাজাতে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়াও, টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌবাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি পৈত্রিক বাড়ি এবং সমাধিসৌধ কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন। তিনি জাতির পিতার সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শক বইতেও স্বাক্ষর করেন। 
খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ’র খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat