×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৯৮৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শিরোনামে আজ সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে নওগাঁয়। স্থানীয় নওযোয়ান ঈদগাহ সমিতির মাঠে বন বিভাগ সকাল এ বৃক্ষ মেলার আয়োজন করে। 
সামাজিক বন বিভাগ রাজশাহী'র বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাবেক অধ্যক্ষ ও নওযোয়ান ঈদগাহ সমিতির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম, বেসরকারি উন্নয়ন সংগঠন রাণী'র নির্বাহী প্রধান মোঃ ফজলুল হক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নওগাঁ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ।
অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
এর আগে নওগাঁ কৃষ্ণধন সরকারী উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওযোয়ান ঈদগাহ সমিতির মাঠে এসে শেষ হয়।
মেলায় প্রায় ৫০টি ষ্টলে ফলদ, বনজ, ভেষজ এবং নানা বর্নের বাহারি ফুলের চারার সমাহার ঘটেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat