×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৭৯৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-১০ আসনে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হন জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণাকালে তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোনো ভোটারকে কেউ বাধা দেয়ার কোনো অভিযোগ আসেনি। নির্বাচনী এলাকার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩, যা ভোট ভোটের ১১ দশমিক ৭০ শতাংশ।
ঘোষিত ফলাফলে জানা যায়, চট্টগ্রাম-১০ আসনের মোট ১৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট, জাতীয় পার্টির মো. সামসুল আলম ১ হাজার ৫৭২ ভোট, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ৪৮০ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া ৩৬৯ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat