×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৭৯২১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বড় বাধা বিএনপি। তারা চায়না দেশের সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। 
বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রোববার বিকালে মহাখালী কাঁচা বাজারে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ তিনি এ কথা বলেন। 
শেখ শামস্ বলেন, একটি দলই এ দেশে সুষ্ঠু নির্বাচনে বাধা। তারা হলো বিএনপি-জামাত। তারা এখন ভিসানীতির আওতায় পড়ার ভয়ে আছে। নিজে যখন মরব, তোরে নিয়াই মরব। এই হচ্ছে বিএনপির রাজনীতি। 
মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চলনায় যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।  
শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি-জামাত সব সময় হত্যা ও খুনের রাজনীতি করে এসেছে। আপনারা দেখেছেন শান্তি সমাবেশের মাধ্যমে আওয়ামী যুবলীগ এবং সব মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, ঠিক তখন তারা তাদের সেই পুরোনো চরিত্র উন্মোচন করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষের ওপর চড়াও হয়নি। যে দলে নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর সৈনিক, তারা কখনো সাধারণ মানুষের উপর চড়াও হতে পারে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারাজীবন মানুষের অধিকার আদায়ের জন্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা শেখ হাসিনার কর্মী। যে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে, দেশের মানুষ শান্তিতে আছে। এই শান্তি যারা নষ্ট করতে চেয়েছে যারা, তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে। 
এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ এনামুল হক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক আবু মুনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat