×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৭৭৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলায় বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ সম্প্রদায়। 
মঙ্গলবার সকালে শত-শত ভক্তের পদচারণায় মুখরিত জেলা উপজেলার বিহারগুলো। বিহারে-বিহারে সমবেত প্রার্থনায় মিলিত হয়েছেন ভক্তরা।
বান্দরবানের খ্যং ওয়া ক্যয়ং  রাজগুরু মহা বৌদ্ধ বিহার, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার, কালাঘাটা গৌতম বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে চলছে প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলন, বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চন, বুদ্ধ মূর্তি ¯œান সহ নানান ধর্মীয় অনুষ্ঠান।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এসময় সংযম পালনের মধ্যদিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবন স্মরণে ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বী পরিবার।
এসময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের, খ্যং ওয়া ক্যয়ং রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ কেতু মহাথের, আবাসিক ভিক্ষু ভদন্ত উঃ নাইন্দাসারা ভিক্ষু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat