×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৯০১১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গোপালগঞ্জ জেলা শাখার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। 
শোকাবহ আগস্ট উপলক্ষে বুধবার বিকেলে স্বেচ্ছাসেবক লীগ গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটির পক্ষ থেকে  গোপালগঞ্জ শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিশাল শোকর‌্যালি বের করা হয়। 
র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পাঁচুড়িয়া পৌর সুপার মার্কেটে গিয়ে শেষ হয়। এ র‌্যালীতে জনতার ঢল নামে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি শেখ রাশেদ আহমেদ রিকো।
পরে সভাপতি শেখ রাশেদ আহমেদ রিকো ও সাধারণ সম্পাদক  জোবায়ের ইসলাম ঝন্টুর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ অগস্টে শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। 
শোক র‌্যালী ও শ্রদ্ধা নিবেদনের সময়  গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য গত সোমবার (৩১ জুলাই) শেখ রাশেদ আহমেদ রিকোকে সভাপতি ও জোবায়ের ইসলাম ঝন্টুকে সাধারণ সম্পাদক করে  গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat