×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৮৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছে পাকিস্তানি ক্রিকেটার ও ভারতীয় টেনিস তারকা শোয়েব মালিক ও সানিয়া মির্জার। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এবার সানিয়ার সঙ্গে বিচ্ছেদের আভাস দিলেন স্বামী শোয়েব মালিক।
পাকিস্তানের তারকা এই ক্রিকেটার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে ‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছে ফেলেছেন। যা দেখে অনেকেই ধারণা করছেন, এবার সত্যিই সম্পর্ক ভেঙে যাচ্ছে এই তারকা দম্পতির।
এর আগে শোয়েব মালিক নিজের ইনস্টাগ্রামের বায়োতে নিজেকে পরিচয় করিয়ে দিতেন ‘একজন সুপারউইমেন সানিয়া মির্জার স্বামী’ বলে। এই পরিচয়টি এখন আর নেই। তার পরিবর্তে আছে ‘লিভ আনব্রোকেন’। বায়োতে সন্তানের বাবা এবং অ্যাথলেট পরিচয় আগেও ছিল, এখনো আছে। কিন্তু সানিয়ার স্বামী পরিচয়টাই এখন আর নেই।
আর তাই নেটিজেনরা ধারণা করছেন বিচ্ছেদ হয়েছে তাদের মাঝে। ভারতের সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া আর পাকিস্তানের ক্রিকেটার শোয়েবের বিয়ে হয় ২০১০ সালে। এর আট বছর পর এই দম্পতির ঘরে আসে ছেলে ইজান মির্জা–মালিক। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat