×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৯৯২৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী  বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা ও মোনাজাত, সকাল ১০টায় নির্বাচিত স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাঝে চেক বিতরণ, সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রান্কন, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন খতম, দোয়া মাহফিল ও প্রার্থনা, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে শহরে দৃষ্টিনন্দন ব্যানার স্থাপন, বিকেল ৪টায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে ডকুমেন্টারি ও অ্যালবাম প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচি সফলভাবে পালনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন উপজেলাতেও  কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat