×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ১০৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় চট্টগ্রামে মোট ৫ হাজার ৩৯২ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে সিভাসু কেন্দ্রে ১ হাজার ৭২৫ জন ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় উপকেন্দ্রে ৩ হাজার ৬৬৭ জন।  
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। 
গুচ্ছ পদ্বতির এই পরীক্ষার মাধ্যমে ৮টি বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য একক মেধা তালিকা প্রকাশ করা হবে। বিশ^বিদ্যালয়গুলো হলো : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয়।
চুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় ২০০১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ৮৬ দশমিক ২১ শতাংশ। পক্ষান্তরে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় উপকেন্দ্রে ৪ হাজার ৬২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ৭৯ দশমিক ২২ শতাংশ।
সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. এ এস এম লুৎফুল আহসান,  কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সমন্বয়ক (উচ্চ শিক্ষা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ^াস, প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, প্রফেসর ড. জান্নাতারা খাতুন, সিলেক কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মিঠু চৌধুরী। 
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় উপকেন্দ্রে পরীক্ষা গ্রহণের দায়িত্বে ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাস এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।  
পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat