×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৮৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। তবে এবার জেলাজুড়ে পাট উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। 
পাটের ফলন ভাল হওয়ায় হাসি ফুটেছে পাট চাষিদের মুখে। এখন চলছে পাট কাটা, পাট পঁচানো ও শুকানোর কাজ। তবে এবার বাজারে পাটের দরও বেশ ভাল। ফলে পাট চাষিদের মধ্যে আবার নতুন করে বেশি জমিতে পাট চাষ করার আগ্রহ দেখা দিচ্ছে। আগামী মৌসুমে আরও বেশি হেক্টর জমিতে পাট চাষ বাড়বে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানান, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ৪ হাজার ১৮৯ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর আবাদ হয়েছে ৪ হাজার ১৯২ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবার ২১৩ হেক্টর বেশি পাট আবাদ হয়েছে। জেলায় বেশি পাট উৎপাদন হয়, নাসিরনগর, সরাইল, নবীনগর, বিজয়নগর ও বাঞ্ছারামপুর উপজেলায়। 
পাট জাতের মধ্যে রয়েছে দেশি, তোষা ও কেনাফ জাতের পাট। তাই চলতি মৌসুমে জেলায় পাটখড়িসহ প্রায় ৬০ কোটি টাকার পাটের আঁশ উৎপাদিত হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসাররণ বিভাগ। 
পাট চাষি নুরুল ইসলাম জানান, এবার পাটের ফলন খুবই ভাল হয়েছে। মূল্যও বেশি পাবো। আশাকরি, আগামি বছর আরও বেশি জমিতে পাট চাষ করবো।  আরেক পাট চাষি হোসেন মিয়া বলেন, কৃষক বিভাগ আমাদের উৎসাহ দিচ্ছে, আমরা যেন পাট চাষ করি। এবার আশা করছি পাট চাষে লাভবান হবো।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা বলেন, জেলায় এবার পাটের ফলন ভাল হয়েছে। ফলন বাড়াতে কৃষকদের কৃষকদের নিয়মিত অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat