×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৯০২৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং দেশের উন্নয়নকে ব্যাহত করতে মুক্তিযুদ্ধ বিরোধী জাতীয় ও আন্তর্জাতিক শক্তি ষড়যন্ত্র শুরু করেছে। 
আজ সোমবার বিকেলে সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে ১৪ দলের শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
বৃষ্টির মধ্যে এই সমাবেশে আওয়ামী লীগসহ ১৪ দলভুক্ত অন্যান্য দলের নেতা- কর্মীরা ঢাকা মহানগীরর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেন।
আমির হোসেন আমু বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ি। যারা সংবিধান সংশোধনের কথা বলছে তারা এই সংবিধানকে আবার পাকিস্তানের ভাবধারায় নিয়ে যেতে চায়। এদেরকে প্রতিহত করে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। 
তিনি বলেন, কোনো ষড়যন্ত্র এই মাটিতে টিকবে না। শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, আমরা অব্যাহত রাখবো। কোনো ষড়যন্ত্র সফল হতে দেবো না, এটাই আমাদের আজকের শপথ।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যারা আগামী নির্বাচনকে বানচাল করার জন্য নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের এই ষড়যন্ত্র কোনো দিনও সফল হবে না। নির্বাচন বন্ধ করার সাহস কেউ পাবে না। 
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনকে নস্যাৎ করা, দেশের চলমান উন্নয়নকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক শক্তি যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলো তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। এই সব ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের পরিচালনায় সমাবেশে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি, তরিকত ফেডারেশনের সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি প্রমুখ বক্তব্য রাখেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat