×
ব্রেকিং নিউজ :
খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৬২৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পারফরমেন্স, দলে প্রভাব ও অভিজ্ঞতার কারণে সাকিব আল হাসানকেই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের অধিনায়ক করতে চায় তা এখন আর গোপনীয় কিছু নয়।
এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন সাকিবকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়াটা সহজ বিষয়। তবে গতকাল বিসিবির জরুরী সভায় পরিচালকদের প্রায় সবাই সাকিব আল হাসানকে অধিনায়ক করার পক্ষে মত দিয়েছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন। তারপরও তাৎক্ষণিকভাবে তার নাম ঘোষণা থেকে সরে আসে বোর্ড।
অধিনায়ক হিসেবে প্রস্তাবনায় লিটন দাস ও মেহদি হাসান মিরাজের নামও এসেছিল। কিন্তু বিশ্বকাপের মতো এমন হাইপ্রোফাইল টুর্নামেন্টে তাদের দায়িত্ব দেয়াটা হিতে বিপরীত হতে পারে । এ কারণে বোর্ড সদস্যরা চায় সাকিবের ছায়ায় থেকেই তারা পুর্ন নেতৃত্ব গ্রহণের জন্য পরিণত হয়ে উঠুক।
তারপরও ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণার বিষয়টি ঝুলে আছে ‘যদি ও অথবার’ মধ্যে। কয়েক বছর আগে সাকিব নিজেই ফর্মেট অনুযায়ী আলাদা অধিনায়ক করার পরামর্শ দিয়েছিলেন বোর্ডকে। তার মতে আধুনিক ক্রিকেটে একজনের পক্ষে এক সঙ্গে সাদা ও লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দেয়া কঠিন।
বর্তমানে টি-টোয়েন্টি  এবং টেস্ট দলের নেতৃত্বে আছেন সাকিব। তাই তাকে সব ফর্মেটের ক্রিকেটের দায়িত্ব দেয়া উচিৎ হবে কিনা সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাকিবকে অধিনায়ক করার  প্রশ্নে বোর্ড পরিচালকদের ভোটাভুটিতেও এই প্রশ্নটি তুলেছেন কেউ কেউ। এ জন্য বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে দীর্ঘ সময় নিয়ে আলোচনার উপর জোর দিয়েছেন সে সকল  পরিচালকরা। বিষয়টির সমাধানের জন্য সাকিবের সঙ্গে কথা বলার জন্য বোর্ড প্রধানকে অনুরোধ করেছে পরিচালকরা।
ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ১২ আগস্টের মধ্যেই এশিয়া কাপের দল ঘোষনা করতে হবে বোর্ডকে। যে কারণে দীর্ঘ মেয়াদি অধিনায়ক নিয়োগের ইচ্ছা থাকলেও এর পরিবর্তে শুধুমাত্র এশিয়া কাপের জন্য অধিনায়ক ঘোষনা করবে বোর্ড।
ক্রিকেটে খুব বেশি  কিছু দেওয়ার নেই ৩৬ বছর বয়সি সাকিবের।  এছাড়াও তার  বেশ কিছু সমস্যা রয়েছে।  নিজের ব্যবসা বানিজ্য এবং সামাজিক কর্মকান্ড ছাড়াও আরো বেশ  বিষয়ে তাকে  সময় দিতে হয়। উপড়ন্ত  পরিবারের সদস্যরা যুক্তরাস্ট্রে বসবাস করে। সুতরাং তাদের সময় দিতে নিয়মিত সেখানে উড়াল দিতে হয় সাকিবকে। অন্যত্র ব্যস্ততার কারণে বিগত কয়েক বছরে সাকিব বেশ কিছু গুরুত্বপুর্ন ম্যাচ খেলতে পারেননি।
ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষনার সিদ্ধান্ত খুব সহজ বিষয় নয়।   মুলত ওয়ানডের জন্য অন্য কোন ফর্মেটে  সাকিব নেতৃত্ব ছাড়তে  রাজি কিনা সে বিষয়ে  তার সঙ্গে কথা বলতে চান বিসিবি সভাপতি। বোর্ড সদস্যরা চান সাকিবকে টেস্টের নেতৃত্ব ছাড়ুক,   লিটনকে দায়িত্ব  দেওয়া হোক।
 সাকিবের সঙ্গে কথা বলার আগে  বোর্ড সভাপতি কোচ হাথুরুসিংহের সঙ্গে  বসবে।  এ বিষয়ে হাথুরুর  মতামতও গুরুত্বপুর্ন বলে  মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat