×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৮৮৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া অভিনয়ের পাশাপাশি চমৎকার গান গেয়ে মাঝে মধ্যেই দর্শকদের মুগ্ধ করেন। কয়েক বছর আগে ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমার ‘মানা কে হাম ইয়ার নেহি’ এবং ‘কেসারি’ সিনেমার ‘তেরি মিট্টি’ গান দুটি তার কণ্ঠে ব্যপক জনপ্রিয়তা পেয়েছিলো। অনেক দিন পর এবার লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গান ‘রাহে না রাহে হাম’ গানটি গেয়ে মুগ্ধতা ছড়ালেন দর্শক মহলে। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৬ সালের সিনেমা ‘মমতা’য় ব্যবহৃত লতা মঙ্গেশকরের গাওয়া ‘রাহে না রাহে হাম’ গানটিকে পরিণীতি নিজের মতো করে গেয়ে আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ক্যাপশনে লিখেছেন, ‘কিছু গান শুধুই সুর নয়, সেগুলি অনুভূতি।’
ইনস্টাগ্রামে আপলোডের ঘণ্টাখানেকের মধ্যেই পরিণীতির গাওয়া ভিডিওতে লাইক এবং কমেন্ট করে প্রতিক্রিয়া জানাতে ভুলছেননা ভক্তরা। কেউ বলেছেন, ‘কী সুন্দর কণ্ঠ। আপনাকে মন দিয়ে ফেলেছি’; আবার কারও আবদার, ‘প্রতি সপ্তাহে এরকম একটি করে গানের ভিডিও চাই।’
পরিণীতিকে শেবার দেখা গিয়েছে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘উঁচাই’। যেখানে তিনি কাজ করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানির মতো অভিনেতাদের সঙ্গে। ছবিটি প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সফল হয়েছে। বর্তমানে তার হাতে রয়েছে ইমতিয়াজ আলির ‘চামকিলা’, টিনু সুরেশ দেশাইয়ের নির্মাণে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ ইত্যাদি ছবির কাজ।
মাস দুই আগেই দিল্লিতে ঘটা করে বাগদান সেরেছেন পরিণীতি ও রাঘব চাড্ডা। সিনেমায় পরিণীতিকে সর্বশেষ দেখা গেছে সুরজ বরজাতিয়া নির্মিত সিনেমা ‘উঁচাই’-তে। যেখানে তিনি কাজ করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানির মতো বরেণ্য অভিনেতাদের সঙ্গে। সিনেমাটি প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সফল হয়েছে। বর্তমানে পরিণীতির হাতে রয়েছে ইমতিয়াজ আলির ‘চামকিলা’, টিনু সুরেশ দেসাইয়ের নির্মাণে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ ইত্যাদি সিনেমার কাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat