×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ৯৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী সানি লিওনের বর্ষাকাল খুব পছন্দ হলেও বৃষ্টি নিয়ে খুব বাজে অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বৃষ্টিতে বিলাসবহুল তিনটি গাড়ি হারানোর সেই দুঃখের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই হার্টথ্রব নায়িকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী. সানি লিওন জানান, মুম্বাইয়ে বসবাসের শুরুর দিকে তিনি ভারী বৃষ্টিতে বিলাসবহুল তিনটি গাড়ি হারিয়েছিলেন। কেননা সেসময় মুম্বাইয়ে কী পরিমাণ বৃষ্টি হয়, সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার।
তিনি বলেন, আমি মুম্বাইয়ে সমুদ্রের খুব কাছাকাছি থাকতাম। বর্ষাকাল আমার খুব পছন্দ ছিল। কারণ এ সময় গরমের উত্তাপ অনেকটাই কমে আসে। এ ছাড়া বৃষ্টিও আমার খুব পছন্দ। কিন্তু এই বৃষ্টিতেই আমার খুব পছন্দের তিনটি গাড়ি নষ্ট হয়। তার মধ্যে একদিনেই দুটো গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আমি তো কাঁদতে শুরু করেছিলাম। কারণ ভারতে বিদেশি গাড়ি কিনতে মোটা অঙ্কের ট্যাক্স দিতে হয়। গাড়িগুলোর মধ্যে একটি মার্সিডিজও ছিল। আমার খুব খারাপ লেগেছিল। এরপর বুঝতে পারলাম, আমি ভুল গাড়ি কিনেছিলাম। যার খেসারত আমাকে দিতে হয়েছে। এখন আর বর্ষায় বিদেশি গাড়ি ব্যবহার করি না। ভারতে তৈরি গাড়ি ব্যবহার করি।
খুব শিগগিরই সানি লিওনকে দেখা যাবে তামিল সিনেমা কোটেশন গ্যাং-এ। বিবেক কুমারের পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন জ্যাকি শ্রফ, প্রিয়মণি, সারা অর্জুন, জয়প্রকাশসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat