×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৮৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, মস্কোর উপর যুক্তরাষ্ট্রের আরেক দফা নিষেধাজ্ঞা ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতির ব্যর্থতার ইঙ্গিত বহন করে। খবর তাস’র।
দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, ‘প্রশাসনের বিধিনিষেধমূলক নীতির ব্যর্থতার ব্যাপারে ক্রমবর্ধমান সমালোচনা মোকাবেলা করার জন্য মার্কিন কর্তৃপক্ষের আরেকটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এমনকি স্থানীয় রুসোফোবদের কাছে এটা স্পষ্ট যে ওয়াশিংটনের নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও আমাদের অর্থনীতিকে নিচে নামানো এবং রাশিয়ার প্রযুক্তিগত সার্বভৌমত্বকে ক্ষুন্ন করা  সম্ভব হয়নি। বিশেষ করে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিশেষজ্ঞারা এ সত্যটি নিশ্চিত করেছেন।’
আন্তোনভ আরো বলেন, ‘আমাদের অর্থনীতির ওপর পশ্চিমা দেশগুলোর আঘাত কার্যকরভাবে প্রত্যাখ্যাত হচ্ছে। এটি রাশিয়ার জনগণকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।’
শুক্রবার মার্কিন রাজস্ব বিভাগ রাশিয়ার ব্যবসায়ী মিখাইল ফ্রিডম্যান, পাইটর অ্যাভেন, জার্মান খান এবং অ্যালেক্সি কুজমিচেভের পাশাপাশি রাশিয়ান ইউনিয়ন অফ ইন্ডস্ট্রিয়ালিস্ট ও উদ্যোক্তাদের কালো তালিকাভূক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat