×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৮৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদী বাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ (৩০) নামে এক ব্যটারি চালিত ইজিবাইক টমটম চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হামিদ হবিগঞ্জ সদর উপজেলার হামিদপুরু গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে শামছুল ইসলামের মালিকানাধীন গ্যারেজে টমটম চার্জ দিতে যান  আব্দুল হামিদ। এ সময় গ্যারেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ লাশের সূরত হাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হাসপাতালে আসা লাশের স্বজনরা বলেন, ‘গ্যারেজ মালিকের অসতর্কতা ও অগোছালো  ভাবে তার ছড়িয়ে ছিটিয়ে রাখার কারণে টমটম চালক আব্দুল হামিদের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে গ্যারেজ মালিক শামছুল ইসলাম হাসপাতালে আসেনি। সে নিজেকে বাঁচাতে সটকে পড়েছে।
হবিগঞ্জ সদর থানাও ওসি গোলাম মর্তুজা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat