×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৭৭৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু আজ শনিবার বিকেলে নগরীর ৩০ নং ওয়ার্ডে  সড়ক ও  ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করেছেন।
৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে এই  প্রকল্পের আওতায় প্রায় দেড় কিলোমিটার সড়ক ও অর্ধ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে ।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে -খাগডহর তারা মেম্বারের বাড়ি থেকে রেল লাইন পর্যন্ত আরসিসি রাস্তা, কিসমত নূরুল ইসলামের বাড়ি থেকে মোক্তারবাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন এবং খাগডহর বৌশাখের মাটিয়াম পুল থেকে রহমতপুর বাজার পর্যন্ত বিসি রোড।
উদ্বোধনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড আজ দেশ-বিদেশে প্রশংসিত। প্র্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণেই ময়মনসিংহ নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড  আজ দৃশ্যমান। 
তিনি বলেন, পুরো সিটি জুড়ে অসংখ্য উন্নয়নকাজ চালু রয়েছে। এ কাজগুলো শেষ হলে শহরের যোগাযোগ ও ড্রেনেজ অবকাঠামোয় ব্যাপক পরিবর্তন আসবে। 
তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, খালের অবৈধ দখল উচ্ছেদ ও সংস্কার, নাগরিক স্বাস্থ্যসেবা বৃদ্ধি ইত্যাদি সকল ক্ষেত্রের উন্নয়নে কাজ করছে সিটি কর্পোরেশন। নাগরিকগণ ইতোমধ্যে এর সুফল ভোগ করতে শুরু করেছে। 
এ সময় কাউন্সিলর মো. আবুল বাশার, সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী জীবনকৃষ্ণ সরকার, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat