×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৮৮৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৯০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৯০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ৪২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৮৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৯৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১২৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৮৬৮ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন ঢাকা সিটিতে এবং চারজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতিত) মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩০৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৯১ জন মারা যান।
চলতি বছরের ১৩ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৪২ হাজার ৭৪৬ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪২ হাজার ৬৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৭৫ হাজার ২৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৩৮ হাজার ১০৪ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল থেকে ৩৭ হাজার ১৭৬ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৭৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা সিটিতে চার হাজার ৩৩৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) পাঁচ হাজার ৩৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা যান ২৮১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat