×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৭৯৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘রজনীকান্তকে বয়স নিয়ে প্রশ্ন না করা হলে, আমাদের কেন করা হয়। অনেক সিনিয়র অভিনেতা তো অল্প বয়সী নায়িকার সাথে কাজ করছে। তাতে কিন্তু সমস্যা হয় না। শুধু নারীদেরই দোষ। আমার কথা হলো, পর্দায় বিষয়টি বিশ্বাসযোগ্য হলেই হলো। এ কারণে এসব আলোচনা খুবই অহেতুক মনে হয় আমার কাছে।’ সম্প্রতি চিত্রনায়ক নিরবের বিপরীতে কাজ করা প্রসঙ্গে কথাগুলো বলেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা।
জনপ্রিয় এই অভিনেত্রী প্রয়াত হুমায়ূন ফরীদি থেকে এ প্রজন্মের আরিফিন শুভ, সবার সঙ্গেই অভিনয় করেছেন নিয়মিত। সেই কাজের সূত্র ধরেই বর্তমানে ঢাকায় এসেছেন তিনি। গতকাল থেকে অংশ নিচ্ছেন নির্মাতা অনন্য মামুনের ‘স্পর্শ’ সিনেমার শুটিংয়ে। এতে ঋতুর নায়ক নিরব হোসাইন।
ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার আগে গত ১২ আগস্ট রাজধানীর একটি ক্লাবে আড্ডায় মাতেন এই নায়িকা। সেখানেই তার প্রাক্তন ও বর্তমান নায়কদের নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। নিজের নতুন সিনেমা ও নিরব প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘যতবার ঢাকায় আসি ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি স্পর্শ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং। স্পর্শ কথাটার ভেতরে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে। সেটা হিন্দিতে স্পার্শ হোক আর বাংলায় স্পর্শ। আমার মনে হয় সবার ভেতরে স্পর্শের একটা অনুভূতি হয়। মনে হয়, এবারের অনুভূতিটা আরও বড়। তাছাড়া খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যত্ অনেক ভালো দেখছি।’
চিত্রনায়ক নিরব বলেন, ‘আমি নিজে ঋতুপর্ণার অভিনয়ের ভক্ত। তার অসংখ্য সিনেমা দেখে মুগ্ধ হয়েছি। নিজের প্রিয় নায়িকার নায়ক হওয়ার সুযোগ পাওয়াটা আনন্দের। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি, জেনেছি। সহশিল্পী হিসেবে তিনি খুবই আন্তরিক ও সহযোগী। পরিচালক অনন্য মামুনকে ধন্যবাদ এ সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি আমাদের স্পর্শ সিনেমাপ্রেমীদের মন জয় করবে।’
জানা গেছে, স্পর্শ সিনেমাটির কলকাতা অংশের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। শেষ লটের কাজ শেষ করে আগামী ১৭ তারিখ কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা। এরপর সম্পাদনা শেষে সিনেমাটি দুই দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা অনন্য মামুন।
অন্যদিকে এক সময় নিয়মিত কলকাতার অভিনেতা প্রসেজিতের বিপরীতে ঋতুপর্ণার দেখা মিললেও এখন সেই ধারাবাহিকতা নেই। তবে প্রশংসিত এই জুটিকে পর্দায় দেখার চাহিদা এখনও দর্শকদের মাঝে রয়েছে। আবার কবে জুটি বাঁধবেন তারা?—এমন প্রশ্নের জবাবে ঋতুপর্ণা বলেন, ‘অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর প্রাক্তন সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। নতুন তথ্য হলো, আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। এখনও নাম ঠিক হয়েনি, তবে নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলি। আপাতত এটুকুই থাক। বাকিটা না হয় সময় হলেই জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat