×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৭১২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন আজ মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক ক্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘তথ্য, আইন ও পররাষ্ট্র বিষয়ক তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।’
তিনি বলেন, পররাষ্ট্রন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইতোমধ্যে বিদেশে অবস্থিত সব মিশনকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
সাবরিন বলেন, ‘আমরা মনে করি আমাদের আরও সক্রিয়ভাবে কাজ করা দরকার। কেননা আগামী নির্বাচনের আগে আরও অপপ্রচার হতে পারে।’
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছে এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো স্বাগতিক দেশগুলোতে- যেখান থেকে বিভ্রান্ত্রি ও ভুল তথ্য ছড়ানো হয়- দেশের অবস্থান সমুন্নত রেখেছে।
মুখপাত্র বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ সেল গঠন করেছে।
তিনি বলেন, ‘কেউ আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখালে সেলের সাথে যোগাযোগ করতে হবে। যেকোনো পর্যবেক্ষকের সুবিধার্থে আমরা আমাদের নিজস্ব আইন ও নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলব।’
সাবরিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat