×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৭১৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের অভিনেত্রী হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয় একটি নাম নুসরত ভারুচা। অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সরব তিনি। প্রায়ই নানান পোশাকে ফটোশুটের ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে বিকিনিতে একেবারেই নাকি স্বচ্ছন্দ্য নন নুসরত। সম্প্রতি এমনটিই জানিয়েছেন ‘প্যায়ার কা পঞ্চনামা’র অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নুসরত ভারুচা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘যখন আমাকে প্যায়ার কা পঞ্চনামা (পার্ট ১)-র একটা পুরো দৃশ্যের সিকোয়েন্স ছিল সৈকতে। কিন্তু ছবিটা দেখলে বুঝবে, ওই সৈকতে আমিই একমাত্র স্কার্ট পরে ঘুরছিলাম, কারণ, আমি সম্পূর্ণ বিকিনি পরি নাই।’
বিকিনি না পরার কারণ ব্যাখ্যা করে নুসরত বলেন, ‘আমি আমার পরিচালককে বলেছিলাম যে আমি বিকিনিতে স্বাচ্ছন্দ্য নই। কারণ, বিকিনি পরার মতো শারীরিক ও মানসিক কোনওভাবেই আমি ঠিক স্বস্তি বোধ করি না। আর আমার জীবনে কখনও বিকিনি পরিওনি। সুতরাং, আমি জানি না কীভাবে এটা পরে স্বচ্ছন্দ্যে থাকতে হয়। আর তাই আমি প্যায়ার কা পঞ্চনামা (পার্ট ১) বিকিনি পরিনি।’
তবে আবার প্যায়ার কা পঞ্চনামা (পার্ট ২) তে সেই নুসরত ভারুচাকেই বিকিনি পরতে দেখা গিয়েছিল। নুসরতের কথায়, প্যায়ার কা পঞ্চনামার দ্বিতীয় পর্বে আমি বিকিনি পরেছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত বিকিনি পরে থাকতাম। আমার দিকে কে দেখছে, কে কী ভাবছে এটাকে আমি আর পাত্তা দিইনি। নিজেকে, নিজের ভাবনাকে ভেঙেছিলাম। আমি পরিচালককে বলেছিলাম এখন আমি বিকিনিতে স্বাচ্ছন্দ্য, এখন কোনওকিছুকে পাত্তা দিই না। এটা আমি করে পেরেছি, সেটা আমার কাছে বড় বিষয় ছিল।'
২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নুসরত। ২০১০-এ 'লভ সেক্স অউর ধোকা' ছবিতে তাকে দেখা গিয়েছিল। তবে ২০১১ সালে ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবির হাত ধরেই নিজের পরিচিতি তৈরি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat