×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৫৪৮৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশায় যোগ দেয়ার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৩৩ জন।
আজ বিকেলে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, মৌখিক পরীক্ষার জন্য গঠিত বোর্ডের সদস্যরা, বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর বার কাউন্সিলের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। গত ৫ থেকে ১০ এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট ১৪৬০ জন মোখিক পরীক্ষায় অংশ নেন। চলতি বছর ৪ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat