×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ১২৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে মারা যাওয়া রাজীবের মৃত্যুশোক কাটতে না কাটতেই এবার ঢাকায় বাসের চাপায় পা বিচ্ছিন্ন হলো রোজি নামে এক তরুণীর। এবারও আলোচনায় সেই বিআরটিসির বাস। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত রোজিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচ থেকে ‍কিছু দূরে রাস্তা পার হওয়ার সময় রোজি রাস্তায় পড়ে যান। এ সময় মহাখালী থেকে উত্তরাগামী বিআরটিসির একটি দোতলা বাস তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়।এতে হাঁটু থেকে পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় রোজির। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। আহত রোজি গৃকর্মীর কাজ করতেন বলে জানা গেছে। মহাখালীর এক আত্মীয়ের বাসা থেকে গুলশানের নিকেতনে যাওয়ার পথে দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হয় তার। জানতে চাইলে বনানী থানার ওসি বি এম ফরমান আলী জানান, বিআরটিসির একটি বাসের চাপায় মেয়েটির ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গতকাল রাতেই একটি মামলা করা হয়েছে। আহত ওই তরুণীতে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে স্বজন পরিবহনের একটি বাসের সঙ্গে বিআরটিসির একটি বাসের রেষারেষিতে চাপা পড়ে হাত হারান সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ এপ্রিল দিবাগত রাতে মারা যান তিনি। এছাড়া ১৭ এপ্রিল গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় হাত বিচ্ছিন্ন হয় হৃদয় শেখ নামে বাস চালকের এক সহকারীর। পরে  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat