×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৯০২৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলায় আজ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌছেছে পানামার পতাকাবাহী বানিজ্যিক জাহাজ 'এমভি জেইন'। 
আজ সোমবার বেলা ১০ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর এ্যাংকরেজে নোঙ্গর করে জাহাজটি। 
এর আগে গেল ৮ই আগস্ট ইন্দোনেশিয়া থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জেইন। চট্টগ্রাম ১৯ হাজার পাঁচশ’ মেট্রিক টন কয়লা খালাস করে, অবশিষ্ট কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে আসে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড’র সহকারী ব্যবস্থাপক(খুলনা)
খন্দকার রিয়াজুল হক জানান, সোমবার দুপুর থেকে মোংলা বন্দরে আসা জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। চট্রগ্রাম বন্দরে খালাস করা ১৯ হাজার পাঁচশ’ মেট্রিক টন কয়লা লাইটার জাহাজে করে  রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে।
এর আগে, গত ১৩ আগস্ট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার সাতশ’ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল বানিজ্যিক জাহাজ ‘এমভি বসুন্ধরা ইমপ্রেস’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat