×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৬৮৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন ঠিকানায় পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুরের জালান আমপাং   এলাকায়  নতুন এ সেবা কেন্দ্র  উদ্বোধন করা হয়।
আজ বুধবার  আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
নতুন কার্যালয় উদ্বোধনের সময় ডেপুটি হাইকমিশনার মো. খোরশেদ আলম খাস্তগীর  , মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম , প্রতিরক্ষা উপদেষ্টা  কমোডর মো. হাসান তারিক মন্ডল, দূতালয় প্রধান ও কাউন্সেলর  ফারহানা আহমেদ চৌধুরী,  কাউন্সেলর  (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য , কাউন্সেলর  (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার) রাসেল রানা, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মো. কিয়ামুদ্দিন   প্রথম  সচিব (বাণিজ্য) প্রনব কুমার ঘোষ, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও সুমন চন্দ্র দাস,    প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীনসহ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদেরা উপস্থিত ছিলেন।
পাসপোর্ট সেবা কেন্দ্রের  নতুন ঠিকানা হলো - ৩০ জালান আমপাং, কুয়ালালামপুর সিটি সেন্টার,  ৫০২৫০  কুয়ালালামপুর, মালেয়শিয়া। শনি ও রোববার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট সেবা কেন্দ্রের সেবা কার্যক্রম চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat