×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৭৯৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলায় আজ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নচিত্র সম্বলিত লিফলেট বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকেল তিনটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া হাটে শহীদ এম মনসুর আলীর নাতি ও ফাউন্ডেশনের  চেয়ারম্যান  শেহেরিন  সেলিম রিপন  নেতাকর্মীদের নিয়ে এই লিফলেট বিতরন করেন।
এ সময় তিনি সিরাজগঞ্জের উন্নয়নচিত্র তুলে ধরে সাধারণ মানুষের উদ্দেশ্যে  বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  নেতৃত্বে সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহরের শিয়ালকোলে ৫শ’ শয্যা বিশিষ্ট শহীদ এম. মনসুর আলী  মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নির্মাণ করা হয়েছে।  যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে বঙ্গবন্ধু  রেলওয়ে  সেতু নির্মাণ করা হচ্ছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ও বেকার সমস্যা দুরীকরনে শিল্পপার্ক ও ইকোনোমিক  জোন নির্মাণ হচ্ছে।
এছাড়াও সিরাজগঞ্জের সকল রাস্তঘাট ও মহাসড়কে যেন যানজট না হয়  সেজন্য  ফোরলেন মহাসড়ক নির্মাণ করা হচ্ছে।
তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায়  ভোট দিয়ে জননেত্রী  শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান।
এসময় সিরাজগঞ্জের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীসহ ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat