×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৬৮২৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ডিইই) উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসিআই জানায়, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ ডিইই সরকারি-বেসরকারি অংশিদারিত্বের মাধ্যমে নির্মিত বাংলাদেশের প্রথম বৃহৎ অবকাঠামো প্রকল্পে পরিণত হয়েছে। ঢাকার পরিবহন নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে ডিইই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং  দক্ষতা বৃদ্ধি করবে। প্রাথমিক পর্যায়ে বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ চালু করা হয়েছে ।
এমসিসিআই দেশের অবকাঠামো উন্নয়নে সরকারের অবিচল অঙ্গীকার এবং এই প্রকল্প বাস্তবায়নে তাদের দূরদর্শী দৃষ্টিভঙ্গির প্রশংসা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকাকে আরও সমৃদ্ধ ও বাসযোগ্য মেগাসিটিতে পরিণত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে এমসিসিআই’র বিশ্বাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির উচ্চপর্যায়ে এগিয়ে যাচ্ছে এবং এমসিসিআই এই অসাধারণ অর্জনের সাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিত বলে এতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat