×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৭৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ-সংগঠন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলা শাখার ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এতে এডভোকেট শৈবাল দত্তকে সভাপতি এবং ওমর ফারুক নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ শনিবার দুপুরে নতুন কমিটির সভাপতি এডভোকেট শৈবাল  দত্ত ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন এ তথ্য নিশ্চিত করেন।
এডভোকেট শৈবাল দত্ত জানান, শুক্রবার (১ সেপ্টেম্বর) ঢাকায় একটি অনুষ্ঠানে ফেনী জেলা কমিটি হস্তান্তর করেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি ও মুক্তিযোদ্ধা সংসদ এর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।
তিনি আরও জানান, কমিটি হস্তান্তরের পূর্বে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান ও সাধারন সম্পাদক ইয়াছিন আকন্দ স্বাক্ষরিত বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড-ফেনী জেলা কমিটি ঘোষণা করা হয়।
৪৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে শহিদুল আলম, আফতাব হোসেন মমিন, খালেদ মোহাম্মদ আলী রাসেল, এডভোকেট পিয়াস মজুমদার, এডভোকেট হাবিবুল আলম জুয়েল, খুরশিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন, মো: আলাউদ্দিন, দিদার পাটোয়ারী, জাহিদুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক ও দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat