×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৮৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সিলেট নগরীর সন্নিকটস্থ এসএমপি'র শাহপরান থানাধীন বটেশ্বর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে মাদকের এ চালানসহ ঘটনার  সাথে জড়িত এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীর নাম রায়হান উদ্দিন (৩৫)। তিনি সিলেটের  জকিগঞ্জ উপজেলার কারিদা গ্রামের মৃত রইব আলীর ছেলে।
এসএমপি'র শাহপরান থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী রায়হানকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে মোট সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত রায়হানকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সিলেটে ইয়াবা ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ৩০ আগস্ট সিলেটে ধরা পড়েছে ইয়াবা ট্যাবলেটের সবচেয়ে বড় চালান। ওই দিন বিকাল সাড়ে ৩ টার দিকে সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন আম্বরখানা এলাকার পেট্রোল পাম্পের সামনে থেকে তিন মাদক কারবারিকে কয়েক হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে তাদের সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে মহানগরের এয়ারপোর্ট থানাধীন পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসা থেকে আরও ইয়াবা, মাদক বিক্রির ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করে। এ অভিযানে মোট ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat