×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৬৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে ‘ডন থ্রি’ সিনেমাটি। নানা জল্পনা-কল্পনার পর ক’দিন আগেই জানা যায় সিনেমাটিতে এবার ডনের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। ডন সিনেমার আগের দুই কিস্তিতে শাহরুখকে দেখা গেলেও এবার নির্মাতা বাদশাকে বাদ দিয়ে রীতিমতো চমক দিয়েছেন দর্শকদের। কিন্তু তার বিপরীতে থাকবেন কোন নায়িকা? সেই নিয়ে নানা জল্পনা চলছেই। যদিও দিন কয়েক আগে খবর মিলেছিল, রণবীরের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবানি। তবে পরে শোনা যায়, কিয়ারাকে পেছনে ফেলে দৌড়ে এগিয়ে আছেন কৃতি শ্যানন। ছবির প্রযোজক ফারহান আখতারের অফিসে ঘন ঘন দেখা যাচ্ছিল কৃতিকে। অবশেষে কিয়ারা নিজেই ইঙ্গিত দিলেন ডনের নায়িকা তিনিই হচ্ছেন!
সম্প্রতি ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-এর অফিসে বাইরে দেখা যায় কিয়ারাকে। চটপট ঢুকে যান অভিনেত্রী। বেরোনোর সময় কয়েক সেকেন্ডের জন্য মুখে হাসি নিয়ে বের হন। আঙুল দিয়ে ‘ভিকট্রি’ চিহ্ন দেখান। তারপরই গাড়ির পেছনে আড়াল করে নেন নিজেকে। আর এতেই কারও বুঝতে বাকি নেই ডন থ্রিতে চূড়ান্ত তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি ফারহান-রীতেশের কেউই। তবে খুব শিগগিরই সিনেমাটির প্রস্তুতি শুরু করে দিতে চান তারা। পাশাপাশি ক’দিনে মাঝেই সিনেমাটির শিল্পী-কলাকুশলীর নামসহ বিস্তারিত জানাবে নির্মাতা। এছাড়া নির্মাতা সূত্রে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, ২০২৪ থেকে শুটিং শুরু হতে চলেছে সিনেমাটির এবং ২০২৫ সালে মুক্তির পরিকল্পনাও করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat