×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৬২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তির আগেই শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাটি নিয়ে তুমুল ঝড় তুলেছে দর্শক মনে। ইতিমধ্যে প্রায় পাঁচ লাখের মতো টিকিট বিক্রিও হয়ে গেছে! নারী প্রধান গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় শুধু শাহরুখই নন, রয়েছে এক ঝাঁক নারী চরিত্র। যার মধ্যে অন্যতম ছোট পর্দা এবং ওটিটির জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। ‘জাওয়ান’ সিনেমাতে প্রিভিউ যখন মুক্তি পায়, সেসময় ঋদ্ধির দেখা না মিললেও ট্রেলারে সবটাই স্পষ্ট। শাহরুখ খানের মায়ের চরিত্রে দেখা যাবে ঋদ্ধিকে।
আন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এমনটা জানিয়েছিলেন শাহরুখ খান নিজেও। চেন্নাইতে এক অনুষ্ঠানে বলিউড বাদশাহ বলেন, ‘এই সিনেমায় আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি। পরের বার দেখছি আমাদের বয়সের তারতম্য বজায় রেখে কী করা যায়।’ শাহরুখের এমন মন্তব্যে আনন্দে আত্মহারা ঋদ্ধি।
২০০৭ সাল থেকে ছোট পর্দায় কাজ করতে শুরু করেন ঋদ্ধি। তবে পরিচিতি পান ‘সাবিত্রী’ সিরিয়ালের মাধ্যমে। একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করলেও ‘অসুর’ ওয়েব সিরিজে তার অভিনয় জনপ্রিয়তা পায়। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ম্যারেড ওম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat