×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৬১৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১০ সেপ্টেম্বর এক দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।
সফরকালে ফরাসি রাষ্ট্রপতি মাখোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বাংলাদেশের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাখোঁ’র শীর্ষ বৈঠকের কথা রয়েছে। এছাড়া ফরাসি রাষ্ট্রপতির সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত তাঁর কার্যালয়ে (পিএমও) একটি ভোজসভায়ও মাখোঁ’র যোগ দেয়ার কথা রয়েছে। দুই নেতা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন বলেও  আশা করা হচ্ছে। এরপর তাদের একটি যৌথ প্রেস বিফ্রিংয়ের আয়োজনের কথা রয়েছে।
ফরাসী রাষ্ট্রপতির সাথে অন্যান্যের মধ্যে থাকবেন দেশটির ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।
বিমান বন্দরে মাখোঁকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ফরাসি প্রেসিডেন্টর এই বাংলাদেশ সফর দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দুই দেশের সরকার আন্তরিকভাবে আশা করছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমেনুয়েল মাখোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বর মাসে ফ্রান্স সফর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat