×
ব্রেকিং নিউজ :
লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৭৭১৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাতিক্রমী চরিত্রেই অভিনয় করতে দেখা যায় বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকড়কে। এবার সাহসী দৃশ্যে অভিনয়ের মাধ্যমে আবারও সেই প্রমাণই দিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ভূমি পেডনেকড় আসন্ন সিনেমা 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' এর ট্রেইলার। আর ট্রেইলারেই সম্পুর্ণ নগ্ন অবস্থায় ভূমিকে দেখে চমকে গেলো নেটদুনিয়া। 
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব চ্যানেল বালাজি মোশন পিকচার এ মুক্তি পাওয়া ২ মিনিট ৩৭ সেকেন্ডের 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' সিনেমার ট্রেইলারের কয়েকটি দৃশ্যে ভূমিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। এছাড়া একটি দৃশ্যে সম্পুর্ণ নগ্ন ছিলেন তিনি। সিনেমায় একজন ৩০ বছরের নারী কণিকা কাপুরের চরিত্রে অভিনয় করছেন ভূমি। 
গল্পের প্রয়োজনে এর আগে অনেকেই সাহসী দৃশ্যে ক্যামেরার সামনে দাড়িয়েছিলেন। এবার তাদের তালিকায় নাম লেখালেন ভূমি পেডনেকড়। এরজন্য নেটিজেনদের একটি অংশের কটাক্ষের শিকার হন অভিনেত্রী৷ 
আগামী ৬ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। হাস্যরসে নির্মিত এই সিনেমায় ভূমি পেডনেকড় ছাড়া আরও অভিনয় করেছেন শেহনাজ গিল, ডলি সিং, কুশা কাপিলা প্রমুখ। সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat