×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৭৭২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন,  দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাই আওয়ামী লীগের বড় অর্জন। 
আজ বুধবার বিকেলে শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে শহরের গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। 
সাবেক এই মন্ত্রী আরো বলেন, সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আরও এগিয়ে যাবে বাংলাদেশ। 
তিনি বলেন, মানুষের আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পেয়েছে। মানুষের মনে আনন্দ আছে বলেই আজ পূজার সংখ্যাও  বেড়েছে। আমরা সব ধর্মের মানুষ উৎসব পালন করি।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা’র সভাপতি এডভোকেট অরুনাংশু দত্ত টিটো’র সভাপতিত্বে গেষ্ট অব অনার ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান ও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। 
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দীপক কুমার রায়  এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার। 
এর আগে রাম মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দ জিউ মন্দিরে এসে মিলিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat