×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৬৮৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার আশাশুনিতে আজ এক সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হয়েছে। দুপুরে আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তারক সরকারের পুত্র সুব্রত সরকার বাপ্পি ও তার স্ত্রী শ্যামলী সরকার ও পুত্র পবিত্র সরকার তূর্য মোটরসাইকেল যোগে আশাশুনি থেকে বাফঢ় ফিরছিলেন। 
পথিমধ্যে কোদনদাহ কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে আশাশুনিগামী ছেড়ে আসা  ঢাকা মেট্রো জ ১১-১২৩৮ বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি(৩০) ও পুত্র পবিত্র সরকার তূর্য (৪) মারা যান। তার স্ত্রী গুরুতর আহত হয়। আবুল কালাম মোড়লের নেতৃত্বে আশাশুনি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার জানান, লাশ মর্গে পাঠানো  হয়েছে ও ঘাতক বাস চালককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat