×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৭২৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক  প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সত্য, নিরপেক্ষ ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাংবাদিকরা। 
তিনি বলেন, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমের ভুমিকার কারণে জাতি উপকৃত হচ্ছে। 
আজ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি জিস্ট পলিটেকনিক মাঠে আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক সভ্যতার আলো’র ৭ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  
তিনি আরো বলেন, গণমাধ্যমের কল্যাণে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। ফলে মানুষ এখন গুরুত্বপূর্ণ খবর পেতে চায় শুধু তাই নয়, মানুষ এখন খবরের পেছনের ঘটনাও জানতে চায়। সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এবং নিয়মের সুফল সম্পর্কে গণমাধ্যম সবসময় ভূমিকা পালন করে।  
পত্রিকাটির সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইউএনও আব্দুলাহ আল মাহফুজ, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমদ, জিস্টের দুই প্রতিষ্ঠাতা ড. এম এ মান্নান সরকার ও ড. জাকারিয়া আব্বাসী, কথা সাহিত্যক নাট্যকার আবু সুফিয়ান । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat