×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৫৬৯১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দু’দিন আগে বিদ্যুত কুমার ভৌমিককে (৪৬) স্ত্রী ইতি ভৌমিক প্রসব করেছেন একটি ছেলে । এ খবরে বাড়ি জুড়ে বইছিল আনন্দ । এখনো হাসপাতাল থেকে শিশু পুত্রকে নিয়ে বাড়ি ফেরা হয়নি স্ত্রীর ।এরই মধ্যে বিষাদের ছায়া। সদ্যজাত শিশুটি হারাল পিতাকে। এ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামে।
প্রাতঃভ্রমণে গিয়ে মাইক্রোবাসের চাপায় জীবন দিলো সদ্যজাত ওই শিশুর পিতা মুদি  ব্যবসায়ী বিদ্যুত কুমার ভৌমিক ।
আজ সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট শিব মন্দিরের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মুদি ব্যবসায়ী বিদ্যুত কুমার ভৌমিক মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের মৃত বীরেন ভৌমিকের ছেলে। তিনি গেড়াখোলা বাজারে মুদি ব্যবসা করতেন।তার বড় ছেলের বয়স ৮ বছর।  
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ব্যবসায়ী বিদ্যুত কুমার ভৌমিকের মৃত্যুতে পরিবারসহ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে স্ত্রী ইতি ভৌমিক এখন দিশেহারা ও পাগল প্রায়। চোখে-মুখে তার অনিশ্চয়তার ছাপ। দুই সন্তানের ভবিষ্যৎ চিন্তায় তার কান্না ও আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, নিহত মুদি ব্যবসায়ী বিদ্যুত কুমার ভৌমিক ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন । এ কারণে প্রতিদিনই তিনি প্রাঃতভ্রমণে বের হতেন। আজ সোমবার ভোরে তিনি প্রাঃত ভ্রমণে বের হন । ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে খুলনাগামী একটি মাক্রোবাস বিদ্যুতকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় । এতে ঘটনাস্থলে তিনি মরা যান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে পাঠায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হন্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। 
নিহত বিদ্যুৎ ভৌমিকের প্রতিবেশী পরেশ বিশ্বাস বলেন, ছেলে জন্মের পর পরিবারটিতে অনন্দ চলছিলো। এরই মধ্যে সড়ক দুর্ঘটনা কেড়ে বিদ্যুতের  নিল প্রাণ। এ ঘটনায় বিদ্যুতের দু’ ছেলে এতিম হয়েছে। পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে। স্ত্রী অবুঝ দু’ সন্তানের ভবিষ্যৎ চিন্তায় মুষড়ে পড়েছেন।আমরা পরিবারটির পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা  করে যাব। এখন তার মরদেহ দাসেরহাট গ্রামে দাহ করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat