×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৮৮৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ পুলিশ লাইনস্ ড্রিলশেডে আগস মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন র‌্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন তাদের এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। অত:পর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন। 
তিনি কল্যাণ সভায়  অবসরজনিত কারণে বিদায়ী ৬ জন পুলিশ সদস্য ১ এসআই (নিঃ) কাজী আবুল খায়ের, ২.কনস্টেবল মোঃ হেদায়েত হোসেন, ৩. কনস্টেবল শিকদার মারুফ উদ্দিন, ৪. কনস্টেবল মোঃ আব্দুল লতিফ, ৫ কনস্টেবল মোঃ নজরুল ইসলাম এবং ৬ কনস্টেবল মোঃ বজলুর রহমানকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।  আগস্ট মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ওয়ারেন্ট তামিলকারী শ্রেষ্ঠ অফিসার হিসেবে নড়াইল সদর থানার এসআই (নিঃ) শাহ আলম, লোহাগড়া থানার এসআই (নিঃ) অমিত বিশ্বাস ও এএসআই(নিঃ) শফিকুল ইসলাম এবং ট্রাফিক পুলিশের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে টিএসআই জসিম রানাকে ক্রেস্ট প্রদান করেন। 
কল্যাণ সভায় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), প্রনব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল), নড়াইল, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat