×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৮৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলায় বিভিন্ন অ্যাপস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি ও সামাজিক দায়িত্ব পালন জোরদারে যুবদের আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ জেলা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। শহরের নিউমার্কেটের দ্বিতীয় তলায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণে জনউদ্যোগ যুব ফোরামের ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম, বিষয়, টেকনিক ভাষা, সার্চ ইঞ্জিনের ব্যবহার, অ্যাপস ডাউনলোড ও ব্যবহার, অনলাইনে সরকারি-বেসরকারি সেবাপ্রাপ্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও ছবি-ভিডিও এডিটিং, অনলাইন কনটেন্ট তৈরী ও আপলোড করা, আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, এফ কমার্স, ফ্রি-ল্যান্সিং, ওয়েব পেইজ তৈরী, অনলাইনে গুজব, কুতথ্য যাচাই, চিহ্নিতকরণ ও প্রতিরোধের উপায় এবং সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ। এর আগে শনিবার সকালে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন নারী উদ্যোক্তা আইরীন পারভীন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) প্রশিক্ষণটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে। এতে প্রশিক্ষক ছিলেন ওয়েব ডেভেলপার-আউটসোর্সার, স্মার্ট বাংলাদেশ প্রচারণায়যুক্ত উদ্যোক্তা মিনহাজ উদ্দিন, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, অনলাইন কনটেন্ট নির্মাতা ইমামুল হাসান তানভীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat