×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৮৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হার দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। চীনের হাংজুতে মুল গেমসের উদ্বোধনের আগেই শুরু হওয়া ফুটবল ম্যাচে আজ আত্মঘাতী গোলে প্রতিবেশী মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ ফুটবল দল।
হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ দলের চেয়ে বাড়তি একজন খেলোয়াড়ের সুযোগটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অন্তত একটি পয়েন্ট আদায়ের সুযোগও হাতছাড়া করেছে তারা।
ম্যাচের শুরু থেকে অবশ্য প্রাধান্য বিস্তার করেই খেলেছে বাংলাদেশ। গোলের দারুন একটি সুযোগও পায় লাল-সবুজের দলটি। কিন্তু অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায় ফয়সাল আহমেদ ফাহিমের শট।  ম্যাচে বাংলাদেশ দলের সামনে সুরক্ষা দেয়াল হিসেবে অনড় ছিলেন মিয়ানমারের গোল রক্ষক। তিনি একাই রুখে দিয়েছেন বাংলাদেশ দলের বেশ কয়েকটি আক্রমন। এছাড়া গোলের বেশ কয়েকটি সুযোগ মিস করেন ফাহিম, রবিউল ও সুমন রেজা।
ম্যাচের ২৭ মিনিটে ফাহিমের নিচু ক্রসের বলে সুমন রেজা শট নিতে গেলে আগেই ক্লিয়ার করে মিয়ানমার রক্ষন। ৪০ মিনিটে প্রতি আক্রমনে রবিউলের কাছ থেকে বল পেয়ে  ফাহিম পোস্ট লক্ষ্য করে বাঁ পায়ের আচমকা শট নিলেও সেটি বার ঘেষে বাইরে চলে যায়। ফলে গোল শুন্য ড্রতেই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আক্রমনের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। তবে বরাবরের মতেই ফলাফল শুন্য ছিল এসব  আক্রমন। ম্যাচের ৫১ মিনিটে সেট পিস থেকে রবিউলের শটের বল বক্সের উপর দিয়ে বাইরে চলে যায়।
৬১মিনিটে রবিউলের ফ্রি-কিক প্রতিহত করেন মিয়ানমারের গোলরক্ষক। বিপরীতে ৬৭ মিনিটে আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রতিপক্ষের খুন খাইয়ো জিন হেইনের ক্রসের বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার মুরাদ হাসান।
৭৫ মিনিটে  বাংলাদেশের জনি একাই মিয়ানমারের পোস্টের সামনে চলে যান। সেখানে পেছন থেকে তাকে টেনে ধরেন মিয়ানমারের জুইই খানত মিন। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এতে ১০ জনের দলে পরিণত হয় মিয়ানমার। এরপর বাকী ১৫ মিনিট একজন বেশি নিয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু এতেও কাজ হয়নি। ৯৩ মিনিটে শেষ প্রচেস্টা হিসেবে সুমন রেজার শট ক্রসবারে লেগে দিক পরিবর্তন করে। ফলে ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। শুন্য হাতেই মাঠ ছাড়তে হয়।
আগামী ২১ সেপ্টেম্বর নিজেদের  দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat