×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৯৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর জেলায় ৫০০ কিশোরীকে নিয়ে ডিজিটাল নিরাপত্তায় সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেক্টনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে এতে অংশ নেয় চারটি বালিকা বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী। সেমিনার থেকে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত ধারণা পায় ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়, সামমুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যম ব্যবহারের সর্তকতা অবলম্বন করতে হবে। এছাড়া এসব ব্যবহারে বিপদের সম্মুক্ষিণ হলে কী করণীয় তা সেমিনারে শেখানো হয়েছে। এমনকি ইভটিজিংয়ের শিকার হলে তাৎক্ষণিক প্রশাসন ও পুলিশের সহযোগিতা নিতে বলা হয় সেমিনারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, ইন্টানেটের মাধ্যমে সংগঠিত অপরাধই হল সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইম ব্যবহার করে অনেকেই প্রতারণার শিকার হয়। এ ব্যাপারে সচেতনাই একমাত্র মহাওষুধ। তাই সবাইকে সর্তক থাকতে হবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপত্বি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, সিসিএর কার্যালয়ের নিয়ন্ত্রক এটিএম জিয়াউল ইসলামসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat