×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৬৭৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রেস সচিব জয়নাল আবেদীন  জানান, প্রধান বিচারপতি দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান বিচারপতি মামলার নিষ্পত্তির অগ্রগতিসহ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও নিম্ন আদালতের বিচার এবং অবকাঠামোসহ সকল কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রধান বিচারপতি জানান, নিম্ন আদালতের মামলা নিষ্পত্তির হার শতভাগেরও উপরে অর্জিত হয়েছে। এছাড়া সুপ্রিমকোর্টের আপিল বিভাগেও মামলা নিষ্পত্তির  হার ও অনেক বেড়েছে। বিচার বিভাগের উন্নয়ন ও বিচারিক কার্যক্রমে সহযোগিতার জন্য সরকারকেও ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রপতি বিচার কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও ডিজিটাল প্রযুক্তি প্রবর্তনের জন্য বিদায়ী প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিতেও সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।
তিনি দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালনের  জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে এর নিয়োগ কার্যক্রমেরও প্রশংসা করেন। 
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বিচার বিভাগ জনগনের বিচার নিশ্চিত করতে অব্যাহত প্রয়াস চালিয়ে যাবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat