×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৭৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, বিএনপি-জামায়াত এখন তিন ভাগে বিভক্ত। একটি বেগম খালেদা জিয়ার দল, একটি তারেক জিয়ার দল ও একটি তৃণমূল দল। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশ ছিল একটি সন্ত্রাসের ভূমি। তারা আবারো আগুন সন্ত্রাসের পথ বেছে নিতে চায়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি আজ শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা বাস স্টান্ডে জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নসরুল হামিদ বিপু আরো বলেন, জিনজিরা একটি পরিচিত ব্যবসায়ী কর্মস্থল হিসেবে বাংলাদেশ নয়, বিশ্ববাসীর কাছেও পরিচিত। এছাড়া কেরানীগঞ্জ এক সময় সন্ত্রাসীদের আবাসস্থল ছিল এখন আর কেরানীগঞ্জে কোন সন্ত্রাসী নেই।
আওয়ামীলীগ সরকারের একটি বড় চ্যালেঞ্জ ছিল কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা। আওয়ামীলীগ সরকার নৈরাজ্যে বিশ্বাস করে না, আমরা উন্নয়নে বিশ্বাস করি। আমরা কেরানীগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট উন্নয়নের রোল মডেল করেছি। আমাদের সরকার গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান করে কেরানীগঞ্জকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করেছে।
তিনি বলেন, বিএনপি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামানত হারাবে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তাতে সাধারণ মানুষ আমাদের আবারো  নৌকায় ভোট দিবে।
জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat