×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৫৭১৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা  জেলার বুড়িচং উপজেলার বারাইর এলাকায় আজ ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় ১০ হাজার করে তিনজনের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার দুপুর ১২টায় বুড়িচং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. ছামিউল ইসলামের  নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 
বাখরাবাদ গ্যাস কোম্পানীর উপ-পরিচালক আব্দুর রউফ চৌধুরী  বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছেন এমন অভিযোগের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে ১ ইঞ্চি ব্যাসের ২৫টি পাইপ যা দৈর্ঘ্য ২০ ফুট করে  মোট ৫০০ ফুট এবং ২৬টি  লোকাল  রেগুলেটর জব্দ করা হয়েছে। 
তিনি বলেন,অবৈধ গ্যাস সংযোগের দায়ে উপজেলার বারাইর গ্রামের সুলতান আহমদ (৪৫), একই গ্রামের আব্দুল কাদেরের  ছেলে  মো.  সেলিম (৪২) ও একই গ্রামের আলী আশ্রাফের  ছেলে আবুল কাসেমকে (৩৩) ১০ হাজার করে  মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম অভিযানে সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat