×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৯০১৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কিছুদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে হবে।
তিনি বলেন, 'আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।'
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় নেতৃবৃন্দদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে আওয়ামী লীগের ধারাবাহিক বিজয় নিশ্চিতে আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে দলের বর্ধিত সভার পাশাপাশি উপকারভোগী সমাবেশ আয়োজনের মাধ্যমে দলের কার্যক্রমকে আরও বেশি গতিশীল ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। দেশব্যাপী উন্নয়ন কর্মকান্ড এবং আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি দিয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উত্তরজেলা আওয়ামী লীগ নেতা জহির আহমেদ চৌধুরী, ইদ্রিস আজগর, নজরুল ইসলাম তালুকদার, আকতার হোসেন খান, মাস্টার আসলাম খানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পঞ্চম তলায় রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন। এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ স্বনির্ভর রাঙ্গুনিয়ায় স্থাপিত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান দাশ ইন্ড্রাট্রিজ লিমিটেডের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat