×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৭২১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, যুক্তরাষ্ট্র ভিসা নীতি কার্যকর করার ঘোষণার পর থেকেই বিএনপির নেতাদের কপালে চিন্তার ভাঁজ পরেছে।  
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের নেতারা যে ষড়যন্ত্রে মেতেছে তা যুক্তরাষ্ট্রের ভিসানীতির ফলে ভেস্তে যাবে। ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, গণতান্ত্রিক উপায়ে। আর সেই নির্বাচনে আবারো জনগণের ভোটে জননেত্রী শেখ হাসিনাই ক্ষমতায় আসবে।’
আজ রোববার কুমিল্লার তিতাস উপজেলার ১নং সাতানী ইউনিয়নে উন্নয়ন প্রচারপত্র বিতরণ ও জনসংযোগকালে ইঞ্জিনিয়ার সবুর এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। মানুষের কাছে যান। ষড়যন্ত্র করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না। পেছনের দরজা দিয়ে কখনো ক্ষমতায় আসতে পারবেন না। ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে হবে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূঁইয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান এ সময় তার সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat