×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৭৬৬৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও  কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য এক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এবং কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। আলোচনা পর্বে শুরুতেই বক্তব্য উপস্থাপন করেন ঢাকাস্থ কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক। আয়োজন সফল করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভূমিকার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ এমপি।
সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘সাংস্কৃতিক কর্মকান্ডের  মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে। সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের মানুষে মানুষে সাংস্কৃতিক সম্পর্ক  এবং কোরিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব নিশ্চয় আরো ভালো হবে। পরে কোরিয়া এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দুই দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপস্থাপনা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat